ভাইবারে মাই নোটস ফিচার
মাই নোটস ফিচার চালু করেছে মেসেজিং অ্যাপস রাকুটেন ভাইবার। ভাইবারে যুক্ত হওয়া নতুন এই ফিচার ব্যবহারকারীদের ছোট-বড় মুহূর্তগুলোকে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখার পাশাপাশি তাদের প্রতিদিনের কাজগুলোকে আরও সহজ করবে।
নতুন এই ফিচার ব্যবহারকারীর চ্যাটিং- এর লিস্টকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি গুছিয়ে কাজ করতে সাহায্য করবে। প্রতিদিনের কার্যতালিকা তৈরি, ছবি, জরুরি বিষয়গুলো মনে রাখা ছাড়াও অন্যান্য বিষয়গুলো এক জায়গায় করতে সাহায্য করবে। এছাড়া, মোবাইল, ডেস্কটপ, ট্যাবলেট-এর মতো ডিভাইগুলোর সাথে তা যুক্ত করা যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ নোটগুলোও মনে করিয়ে দেবে নতুন এই ফিচারটি।
ভাইবার অ্যাপে প্রতি মুহূর্তে এক বিলিয়নেরও বেশি ব্যবহারকারী ও সাত মিলিয়নেরও বেশি যোগাযোগ সম্পন্ন হয়।
এ বিষয়ে ভাইবারের চিফ অপারেটিং অফিসার অফির ইয়াল বলেন, ‘ভাইবার ব্যবহারকারীদের জীবন সহজ করা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। ভাইবারের নতুন মাই নোটস ফিচার তাদের জীবনে নতুন মাত্রা যোগ করবে। ভাইবারের ব্যক্তিগত সুরক্ষা ফিচার ইতিমধ্যে ব্যবহারকারীদের মাঝে বেশ আস্থা অর্জন করেছে। ব্যবহারকারীদের চিন্তা-ভাবনা, ইচ্ছা ও কাজগুলোকে এক অ্যাপে খুব সহজে সুশৃঙ্খলভাবে গুছিয়ে রাখার জন্য এই টুলগুলোর অভিজ্ঞতা দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’